কাবুলে আত্মঘাতী হামলা, নিহত ১১

আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের একটি ফটকে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়েছে। এতে অন্তত ১১ জন নিহত হয়েছেন। খবর বিবিসির।

তালেবানের এক কর্মকর্তা জানিয়েছেন, এ হামলায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। ওই কর্মকর্তা বলেন, সংখ্যায় নারী ও শিশু রয়েছে এবং বেশ কয়েকজন তালেবান রক্ষীও আহত হয়েছেন। বলা হচ্ছে, অন্তত দু’জন এই আত্মঘাতী হামলায় অংশ নেয়।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর পেন্টাগন থেকেও হামলার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর