২০৪ মামলার আলামত ধ্বংস: নির্দেশনায় পুলিশ

পাবনায় বিচার নিস্পত্তি হওয়া ও তদন্তাধীন ২০৪ টি মামলার আলামত ধ্বংস করেছে জেলা পুলিশ। বৃহস্পতিবার (২৬ আগস্ট) বিকালে জেলা পুলিশ লাইনস চত্বরে সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে বিভিন্ন মামলার জব্দ ও উদ্ধারকৃত আলামত ধ্বংস করা হয়।

ধ্বংসকৃত আলামতের মধ্যে ইয়াবা, গাজা, ফেন্সিডিল, হেরোইনসহ ২৮ ধরনের আলামত প্রশাসনের কাছে সংরক্ষিত ছিলো।

আলামত ধ্বংস পক্রিয়ার সংক্ষিপ্ত আনুষ্ঠিকতায় পুলিশ সুপার মহিবুল ইসলাম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ মোঃ আছাদুজ্জামান, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ গোলাম কবীর, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুকান্ত সাহা, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আশরাফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার ঈশ্বরদী সার্কেল ফিরোজ কবির, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল রোকনুজ্জামান, ডিবি ওসি মোঃ আব্দুল হান্নান, কোর্ট ইনেসপেক্টর মোঃ হুমায়ুন কবিরসহ জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তা ও পাবনা বিচারিক আদালতের বিজ্ঞ সিনিয়র মেজিস্ট্রেটগণ এসময় উপস্থিত ছিলেন।

এসময় প্রধান অতিথি পাবনা জেলা ও দায়রা জজ আদালতের জ্যেষ্ঠ বিচারক মোঃ আছাদুজ্জান বলেন, আদালতে বিভিন্ন মামলার বিচার দ্রুত নিস্পত্তি করা অব্যাহত থাকলে আলামত ধ্বংশের পক্রিয়া আরো গতিশীল হবে। তবে বর্তমানে যে ভাবে যুবসমাজ মাদকাসক্ত হয়ে পরছে তাতে পরবর্তী প্রজন্ম নিয়ে আমাদের চিন্তা হয়। মাদকের ভয়াবহতা থেকে সকলকে মুক্ত থাকতে হবে। এই মাদকের মাধ্যমে সকল অপকর্ম সংগঠিত হয়। আর এরই প্রভাবে সামাজিক অবক্ষয় বৃদ্ধি পায়।

তাই পুলিশ প্রশাসনকে আরো সজাক দৃষ্টি দিয়ে মাদকের বিরুদ্ধে আইনগত ভাবে কঠোর হতে হবে। ভালো সুন্দর সমাজ গঠনের জন্য আইন শৃঙ্খলার রক্ষাকারী বাহিনীর সাথে সাথে সমাজের সকল শ্রেনী পেশার মানুষককে সচেতন হতে হবে। তবেই আমরা বিভিন্ন অপরাধ থেকে সমাজককে মুক্ত করতে পারবো।

এসময় সকলের উপস্থিতিতে জব্ধকৃত বিভিন্ন প্রকারের মাদক যেমন ইয়াবা, গাজা, হেরোইন আগুনদিয়ে পুড়িয়ে ও বিভিন্ন প্রকারের নকল পন্য বুলডোজারে নিচে দিয়ে ধ্বংস করা হয়।

মো: মাসুদ রানা/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর