রায়পুরায় অক্সিজেন ব্যাংক উদ্বোধন

মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য এই শ্লোগানকে সামনে রেখে শতদল স্পোর্টিং ক্লাবের উদ্যোগে কোভিড- ১৯ রোগীদের জন্য অক্সিজেন ব্যাংক উদ্বোধন।

নরসিংদীর রায়পুরা বৃহস্পতিবার (২৬ আগস্ট) বিকালে শতদল স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ক্লাব কার্যলয়ে কোভিড- ১৯ রোগীদের জন্য অক্সিজেন ব্যাংক উদ্বোধন করা হয়। কোভিডে আক্রান্ত রোগীর বিনা মূল্যে সহায়তার জন্য ক্লাবটি অক্সিজেন ব্যাংকের ব্যবস্থা করেন।

ক্লাবের সভাপতি শফিকুল ইসলাম শফিক এর সভাপতিত্বে ও আশিকুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আজগর হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র মো. জামাল মোল্লা, উদ্বোধক হিসেবে ছিলেন সেলফটেক মার্কেটিং লিমিটেড এর চেয়রাম্যান মুহাম্মদ ইকবাল, মেডিকেল অফিসার বিমল বরণ ধর, সংগঠনের উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন কাজী আসাদুর রহমান মিলন, কাউন্সিলর আহসান উল্লাহ খাঁন, পৌর মেয়র প্রার্থী এ কে এম মহিউদ্দিন, গৌরিপুর যুব সংঘের সভাপতি ও দানবীর হাজী আল মামুন।

আজীবন সদস্য কাজী শফিকুর রহমান হারুন, ক্লাবের প্রেসিডিয়াম সদস্য খন্দকার শাহ নেওয়াজ, জয়নাল আবেদীন মাসুদ, মাহমুদুল আলম তুহিন সহ ক্লাবের সদস্য ও এলাকার গণ্যমাণ্য ব্যক্তি বর্গ।

বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর