“বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি। আমরা আছি আপনার পাশে, মানবিক পুলিশের চোখে জনতার আকাঙ্ক্ষা লেখা আছে ” এই স্লোগানকে সমনে রেখে বৃহস্পতিবার ( ২৬ আগষ্ট ) দুপুরে উপজেলা আমিরগন্জ ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত।
অনুষ্ঠানে মুলতবি গ্রেফতারি পরোয়ানা, ইভটিজিং, মাদক বিরোধী, বিট এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং মহামারী করোনা ভাইরাস সম্পর্কে বিট পুলিশিং সভা সচেতনতা মূলক বক্তব্য রাখেন নরসিংদী জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার(রায়পুরা সার্কেল) সত্যজিৎ কুমার ঘোষ ,পুলিশ পরিদর্শক (তদন্ত) গোবিন্দ সরকার,পুলিশ পরিদর্শক অপারেশন আতাউর রহমান, বিট আমিরগঞ্জ ইউনিয়ন এর দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক আতিকুর রহমান, হাসনাবাদ বাজার কমিটির সভাপতি মো : নজরুল ইসলাম, সাংবাদিক এম আর মামুন ও কমিউনিটি পুলিশিংয়ের সদস্যরা।
এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়নে স্থানীয় নেতৃবৃন্দ।
রেজাউল করিম/বার্তা বাজার/টি