কাস্টমস থেকে নতুন ‘বাইক বিক্রির’ প্রতারণা: আটক ৩

কাস্টমস হাউজ থেকে প্রাপ্ত সম্পূর্ণ নতুন মোটর সাইকেল বিক্রির ভূয়া প্রচারণায় প্রতারক চক্রের ৩ সদস্যকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ আগষ্ট) অভিযান চালিয়ে বিভিন্নস্থান থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, খুলনা সিটি কর্পোরেশনের টুটপাড়া এলাকার আসাদ মোল্লার ছেলে রকিবুল ইসলাম (২৮), একই এলাকার মোয়াজ্জেম হোসেন সেন্টুর ছেলে সাথিল বিন আব্দুল্লাহ তুরিপ (২০) ও বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার কলবাড়ি গ্রামের জামিল হোসেনের মেয়ে সুমাইয়া আক্তার মীম (২২)।

জানা যায়, ফেসবুকে আইডি খুলে কাস্টমস হাউজ থেকে প্রাপ্ত সম্পূর্ণ নতুন মোটর সাইকেল বিক্রির ভূয়া প্রচারণা দিয়ে আসছিল প্রতারকরা। অনলাইনে দেওয়া নম্বরে কাস্টমারদের সাথে যোগাযোগ করে মোটা অংকের টাকা হাতিয়ে নেয় তারা।

এই ফাঁদে পা দেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বংশীপুর এলাকার সেনা সসদ্য আব্দুল জহির গাজী। প্রতারকরা তার নিকট থেকে মোটরসাইকেল বিক্রির নামে ৯১ হাজার টাকা হাতিয়ে নেয়। পরে সেনা সদস্য নিজে বাদি হয়ে ২৫/০৮/২১ ইং তারিখে শ্যামনগর থানায় অজ্ঞাতনামাদের আসামী করে একটি মামলা দায়ের করেন। পরে মামলার তদন্ত কালে তথ্য প্রযুক্তির ব্যবহার করে চক্রের সদস্যদের আটক করে পুলিশ।

সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ইয়াছিন আলম চৌধুরী জানান, প্রতারক চক্রের সদস্যরা ফেসবুকে আইডি খুলে সাতক্ষীরা ভোমরা সহ বিভিন্ন এলাকায় কাস্টমস হাউজের মোটরসাইকেল বিক্রির প্রতারণা চালিয়ে যাচ্ছিল। পরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। আটকদের সাতক্ষীরা আদালতে পাঠানো হয়েছে।

মীর খায়রুল আলম/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর