সুনামগঞ্জে মাছ ধরার নিষিদ্ধ সরঞ্জাম ধ্বংস

সুনামগঞ্জে মাছ ধরার লক্ষাধিক টাকার নিষিদ্ধ সরঞ্জাম ধ্বংস করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার যৌথ উদ্যোগে মৎস্য বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় ২টি পোনা জাল, ১টি কারেন্ট জাল ও প্রায় ৫০০টি চাঁই উদ্ধার করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পদ্মাসন সিংহের নেতৃত্বে উপজেলার নলুয়ার হাওরে অভিযান চালিয়ে উল্লেখিত পোনা মাছ ধরার সরঞ্জাম উদ্ধার করা হয়।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতি টের পেয়ে অবৈধভাবে মাছশিকারি জেলেরা পালিয়ে যায়। পরে উপজেলা পরিষদ চত্বরে এসব অবৈধ সরঞ্জামগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানকালে উপজেলা মৎস্য কর্মকর্তা আক্তারুজ্জামান, জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ওবায়দুল্লাহসহ একদল পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর