ফেসবুকে অপপ্রচার: ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য প্রকাশ ও অপপ্রচারের বিরুদ্ধে ময়মনসিংহের ভালুকা উপজেলার ৫নং বিরুনীয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রিদওয়ান সারোয়ার রব্বানী এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুরে ইউপি চেয়ারম্যানের কক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এসময় লিখিত বক্তব্য পাঠ করে ইউপি চেয়ারম্যান জানান, সরকার ঘোষিত ঈদুল আজহায় বরাদ্দকৃত ভিজিএফ ও জিআর প্রাপ্ত টাকা এলাকায় সুষ্ঠুভাবে বিতরণ করা হয়েছে। কোনো ধরণের অনিয়ম হয়নি।

এলাকার একটি কুচক্রী মহল বর্তমান সরকারের সুনাম ক্ষুণ্ণ করার লক্ষ্যে আমার বিরুদ্ধে কয়েকটি অনলাইন ও ফেসবুক পেইজে মিথ্যা তথ্য প্রকাশ করে অপপ্রচার চালাচ্ছে। যা বাস্তবতার সাথে এর কোন মিল নেই। বিষয়টি সরেজমিনে তদন্তকরে সঠিক তথ্য তুলে ধরার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি

এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য আব্দুল বারিক,মজনু শেখ,আতিকুল ইসলাম,আজিজুল হক, মোফাজ্জল হোসেন, আমিরুল হক,সুরুজ মিয়া,সোহরাব উদ্দিন, মিনারা খাতুন, রেখা আক্তার, খাদিজা খাতুন সহ এলাকায় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরিফুল হক পলাশ/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর