বাঞ্ছারামপুরে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ১৮৬ ক্যান বিয়ারসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের সদস্যরা। বুধবার (২৫ আগস্ট) রাতে বাঞ্ছারামপুর পৌর এলাকার বড়বাড়ি মোড় থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার কালাই নগরের মহসিন মিয়া (৩৯) ও জগন্নাথপুর গ্রামের মোঃ কালাম মিয়া ওরফে সবুজ (২৩)।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুরে র‍্যাব ভৈরব কার্যালয় থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৮৬ ক্যান বিয়ার উদ্ধার করা হয়।

র‍্যাব ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য দেশের বিভিন্ন স্থানে পাচার করে। এ ঘটনায় বাঞ্ছারামপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

রাসেল আহমেদ/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর