কক্সবাজারের টেকনাফে বঙ্গোপসাগর উপকূলে খালাসের সময় আড়াই লাখ ইয়াবাসহ একটি ফিশিং ট্রলার জব্দ করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর (টেকনাফ ডিএনসি)। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
২৫ আগষ্ট (বুধবার) সন্ধ্যায় টেকনাফ সদর ইউনিয়নের হাবিরছড়া মেরিন ড্রাইভ সংলগ্ন সাগররের কূল থেকে এসব মাদক জব্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ডিএনসি টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা মুকুল।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদকের চালান খালাসের সংবাদ পেয়ে টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক সিরাজুল মোস্তফার নেতৃত্বে একটি দল অভিযান চালায়। এসময় ডিএনসির উপস্থিতি টেরপেয়ে মাদক কারবারীরা সটকে পড়লে নোঙ্গর করা ফিশিং ট্রলার তল্লাশী করে আড়াই লাখ ইয়াবাসহ একটি ফিশিং ট্রলার জব্দ করা হয়।
এই ঘটনায় ট্রলার মালিক হারুন ও মাঝি কামালসহ আট জনকে পলাতক আসামী করে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ডিএনসির এই কর্মকর্তা।
বার্তা বাজারে/এসজে