পদ্মায় ৮ দিন ধরে নিখোঁজ সুলতান: শোকে অসুস্থ মা

রাজবাড়ীর দৌলতদিয়ায় ৮ দিনেও খোঁজ মেলেনি পদ্মা নদীতে নিখোঁজ ঘাট শ্রমিক সুলতান শিকদারের (৩০)। এ অবস্থায় একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে অসহায় হয়ে পড়েছে তার পরিবার। ছেলের শোকে অসুস্থ হয়ে পড়েছেন বৃদ্ধা আনোয়ারা বেগম (৬৫)।

খেয়ে না খেয়ে চরম অনিশ্চয়তার মধ্যে তাদের দিন কাটছে। পরিবারে তার বৃদ্ধা মা, ২ শিশু কন্যা ও স্ত্রী রয়েছে।

স্থানীয়রা জানান, সুলতানের নিজস্ব কোনো জায়গা জমি নাই। লঞ্চঘাট এলাকায় অন্যের জমিতে কোনোমতে একটা ঘর তুলে বসবাস করতো তার পরিবার। ঘাট এলাকায় কুলির কাজ করে সংসার চালাত সে।

সুলতানের স্ত্রী সেলিনা আক্তার জানান, আমার স্বামীর টাকা দিয়েই চলতো সংসার। আজ আটদিন ধরে নিখোঁজ হওয়ায় বৃদ্ধা শাশুড়ি ও ছোট দুই বাচ্চা নিয়ে অসহায় হয়ে পড়েছি। ভালো খারাপ কোনো একটা খোঁজ খবর পেলেও নিজেদের বুঝ দিতে পারতাম।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুল হক খান মামুন বলেন,ওই যুবক নিখোঁজের পরে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। তার সন্ধানে উদ্ধার কাজ চালিয়েছি কিন্তু কোন খোঁজ পাইনি। পরিবারটির সহযোগিতায় উর্ধ্বতন কর্মকতাদের সাথে কথা বলে ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ, গত ১৮ আগস্ট সন্ধ্যার দিকে দৌলতদিয়ার ২নং ফেরিঘাট এলাকায় গোসল করতে এসে তীব্র স্রোতে সুলতান নিখোঁজ হয়ে যায়। পরে নদীপাড়ে তার ব্যবহৃত লুঙ্গি ও মোবাইল ফোনসহ টাকা পাওয়া যায়।

মেহেদী হাসান রাজু/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর