বগুড়ার শেরপুর উপজেলার ছোনকা কলেজ পাড়া নামক (চন্ডিপুর ) গ্রামে নিজ বাড়ির ডিশলাইনের সংযোগ দিতে গিয়ে বিদ্যুতের সংযোগ বোর্ডে আটকে জনি বিবি (৩০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা যায় উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা কলেজ সংলগ্ন চন্ডিপুর গ্রামের বাবলু মিয়ার স্ত্রী জনি বিবি
বৃহস্পতিবার (২৬ আগষ্ট) ভোরে তার বাড়ির আঙ্গিনা পরিস্কারের পর রান্নার আয়োজন করে।
সকাল ৭ টার দিকে রান্নার কাজের ফাকে সে নিজ ঘরে টিভি দেখতে গিয়ে বিদ্যুতের বোর্ডে ডিশলাইনের সংযোগ দিতে গিয়ে আটকে যায়। বাড়িতে থাকা জনি বিবির শিশু পুত্র জিসান মায়ের আটকে যাওয়া দেখে চিৎকার করলে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যু হয়।
এ প্রসঙ্গে শেরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম বলেন, এ সংক্রান্ত কোন সংবাদ আমরা পাইনি।
রাশেদুল হক/বার্তা বাজার/এসজে