মোংলায় আর্থিক সহায়তা ও ত্রাণ বিতরণ করলেন পরিবেশ উপমন্ত্রী
বাগেরহাটের মোংলা উপজলোর দরিদ্র পরিবার, মসজিদ, মন্দিরসহ কয়েকটি ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে ঢেউটিন, টিআর ও কাবিটার ডিও, সেলো মেশিন, পানির ট্যাংক, ক্রীড়া সামগ্রী বিতরন করা হয়েছে।
উপজলো প্রশাসনের উদ্যোগে দুর্যােগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়রে অর্থায়নে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকাল ১০ টায় মোংলা উপজেলা পরষিদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদাররে সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোংলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নয়ন কুমার রাজবংশী, মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নাহার হাই, উপজেলা আ’লীগের সভাপতি বাবু শুনীল কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন, উপজলো প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহদিুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা ইসরাত জাহান, ইউপি চেয়ারম্যান ইস্রাফিল হাওলাদার, গাজি আকবর হোসনে, শেখ কবির উদ্দিন, মোল্লা তারকিুল ইসলামসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।
কামরুজ্জামান জসিম/বার্তা বাজার/এসজে