মির্জা ফখরুলের মানসিক স্বাস্থ্য পরীক্ষার পরামর্শ তথ্যমন্ত্রীর

মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। ফাইল ছবি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মানসিক স্বাস্থ্য পরীক্ষার পরামর্শ দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও দেশ আওয়ামী লীগের নেতৃত্বে স্বাধীন হয়েছে। মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের অধীনে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ৪০০ টাকা বেতনের সেক্টর কমান্ডার হিসেবে চাকরি করেছেন। আর তারা কিনা বলে মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের অবদান নেই।

বিএনপি নেতারা হতাশায় নিমজ্জিত হয়ে আবোল তাবোল বলছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, যে দলের নেতৃত্বে দেশের স্বাধীনতা সংগ্রাম, দেশ স্বাধীন হয়েছে সেই দল নিয়ে তারা এমন কথা বলে।

তিনি আরও বলেন, অধিকাংশ ভুয়া মুক্তিযোদ্ধাদের নিয়ে আয়োজিত অনুষ্ঠানে মির্জা ফখরুলের এমন মন্তব্যে তার মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন উঠে। ইদানিং তিনি যে ধরণের বক্তব্য দিচ্ছেন তাতে মনে হচ্ছে তার মানসিক পরীক্ষা করা প্রয়োজন।

বার্তা বাজার/নব

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *