দুই হাজার কোটি টাকার পাচারের অভিযোগে বহিস্কৃত ফরিদপুর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফাহাদ বিন ওয়াজেদ ওরফে ফাইনকে (৩৪) আটক করে আদালতে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।
এর আগে বুধবার (২৫ আগস্ট) দিনগত রাত ২ টায় মানিকগঞ্জেরপাটুরিয়া ফেরিঘাট থেকে শিবালয় থানা পুলিশের সহযোগিতায় ফরিদপুরের ডিবি পুলিশ তাকে আটক করে।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুর ১২ টায় ফরিদপুরের পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) জামাল পাশা, ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুনীল কর্মকার, উপ-পরিদর্শক শাহীনুর রহমান প্রমূখ।
সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, ফাইনের বিরুদ্ধে ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে সন্ত্রাসী কর্মকান্ডের সাথে যুক্তের অভিযোগ রয়েছে। এছাড়া ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের বর্তমান সভাপতি শওকত আলী জাহিদের ওপর হামলা, আগরতলা ষড়যন্ত্র মামলার আসামী ক্যাপ্টেন বাবুল ও অলোক সেনের উপর হামলাসহ বহু সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন।
মিয়া রাকিবুল/বার্তা বাজার/এসজে