ব্যাংকের টাকা ছিনতাই করতে ম্যানেজারকে গুলি করে হত্যা

মেহেরপুরে গাংনীতে খাদেমুল ইসলাম (৩২) নামে সিটি ব্যাংকের এক ম্যানেজারকে গুলি করে টাকা ছিনতায়ের চেষ্টা করেছে দুর্বৃত্তরা।বৃহস্পতিবার (২৬আগস্ট) সকাল বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

গুলিতে নিহত খাদেমুল ইসলাম সদর উপজেলার যতারপুর গ্রামের মিনারুল ইসলামের ছেলে।

এলাকাবাসী জানায়, গাংনী গাড়াডোব থেকে-আমঝুপি যাওয়ার পথে ইসলামনগর মাঠের মাঝখানে একটি নীল রঙের অ্যাপাচি আরটিআর মোটরসাইকেলে তিনজন হেলমেট পরিহিত ব্যক্তি এসে তাকে গুলি করে টাকার ব্যাগটি ছিনতাইয়ের চেষ্টা করে। এক পর্যায়ে গুলিবিদ্ধ খাদেমুলের কাছে থাকা টাকার ব্যাগটি নিয়ে ইসলামপুর পোড়ামুখী পালানোর চেষ্টা করলে আর্তচিৎকার এবং এলাকাবাসী এগিয়ে এসে তাকে উদ্ধার করে।

পরে স্থানীয়রা খাদেমুলকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে এবং কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে ছিনতাইকারী তিনজন গাংনীর জুগিন্দা মুখী পালানোর সময় আমঝুপি উত্তর পাড়া গোরস্থান মোড় এলাকায় সড়ক দুর্ঘটান্য কবলিত হয়। কিন্তু তারা সেখান থেকেই মোটরসাইকেল যোগে পালিয়ে যায়।

গাংনী থানার ওসি মোঃ বজলুর রহমান জানান, বিষয়টি শুনেছি ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এই ঘটনার সাথে যারা জড়িত তাদের সনাক্ত করার চেষ্টা চলছে।

মাসুদ রানা/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর