আগামী ১ সেপ্টেম্বর পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। সিরিজটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশি দুই চ্যানেল টি-স্পোর্টস ও গাজী টিভি।
এছাড়াও সিরিজের সবগুলো ম্যাচ টি-স্পোর্টসের ইউটিউব চ্যানেল ও র্যাবিটহোলে দেখা যাবে। স্পার্ক স্পোর্টসের পর্দায় নিউজিল্যান্ড থেকে ম্যাচগুলো দেখা যাবে।
আসন্ন সিরিজকে সামনে রেখে গত ২৪ আগস্ট বাংলাদেশে এসেছে নিউজিল্যান্ড। টিম হোটেলে কোয়ারেন্টাইন পালন শেষে আগামী ২৯ আগস্ট অনুশীলন শুরু করবে কিউইরা।
সিরিজের সবগুলো ম্যাচ মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। আগামী ১ সেপ্টেম্বর সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। বাকি ম্যাচগুলো হবে যথাক্রমে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। ম্যাচগুলো বিকাল ৪টায় শুরু হবে।
বাংলাদেশ স্কোয়াড: সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মুশফিকুর রহিম, আফিফ হোসেন, নাঈম শেখ, মোসাদ্দেক হোসেন সৈকত,নুরুল হাসান সোহান, শামীম হোসেন, তাইজুল ইসলাম, মেহেদী হাসান, নাসুম আহমেদ, আমিনুল ইসলাম বিপ্লব, রুবেল হোসেন,মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম।
নিউজিল্যান্ড স্কোয়াড: টম ল্যাথাম (অধিনায়ক), ফিন অ্যালেন, হামিশ বেনেট, টম ব্লান্ডেল, ডগ ব্রেসওয়েল, কলিন ডি গ্র্যান্ডহোম, জ্যাকব ডাফি, স্কট কুগেলেইন, কোল ম্যাককনকি, হেনরি নিকোলস, এজাজ প্যাটেল, রাচিন রবীন্দ্র, বেন সিয়ারস, উইল ইয়ং, ব্লেয়ার টিকনার।
বার্তা বাজার/নব