‘জিয়ার যুদ্ধ করার কোনও ইতিহাস নেই’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

বিএনপি প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ নিয়ে প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকালে জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকার দুই মহানগর আওয়ামী লীগ আয়োজিত স্মরণ সভায় জিয়াউর রহমানের মুক্তিযুধে অংশ নেওয়ার বিষয়ে তিনি মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, জিয়াউর রহমান কোথায় ও কোন গ্রাউন্ডে যুদ্ধ করেছেন? তার যুদ্ধে অংশগ্রহণের কোনো ইতিহাস কিন্তু নেই।

এছাড়া চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের কবর নেই উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেছেন, এখানে বিএনপির নেতাকর্মীরা শুধু শুধু বিশৃঙ্খলা সৃষ্টি করতে যায়।

মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য দেন মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক এস এ মান্নান কচি প্রমুখ।

বার্তা বাজার/এসজে

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *