এখনও খোঁজ মিলেনি ড্রেনে নিখোঁজ হওয়া ব্যক্তির

চট্টগ্রামের মুরাদপুর এলাকায় বৃষ্টির জলাবদ্ধতায় ড্রেনে পড়ে নিখোঁজ হওয়া ছালেহ আহমেদের (৫২) সন্ধান এখন পর্যন্ত পাওয়া যায়নি।

চট্টগ্রাম আগ্রাবাদ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শফিকুল ইসলাম বলেন, বুধবার দুপুর থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত অভিযান চালানো হয়। রাতে অভিযান বিরতি দিয়ে আজ বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকাল থেকে অভিযান অব্যাহত রয়েছে।

তিনি বলেন, তিন সদস্যের একটি ডুবুরি দল প্রতিকূল অবস্থার মধ্যে নিখোঁজ ব্যক্তির অনুসন্ধান অব্যাহত রেখেছেন। এখনও ছালেহ আহমেদের সন্ধান মেলেনি।

উল্লেখ্য, বুধবার (২৫ আগস্ট) দুপুরে নগরীর মুরাদপুর এলাকায় পা পিছলে ড্রেনে পড়ে যান ছালেহ আহমেদ। ড্রেনে স্ল্যাব না থাকায় মুহূর্তে নিখোঁজ হয়ে যান তিনি।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর