বরগুনা পৌরসভার দক্ষিণ সোনাখালি এলাকা থেকে মাজেদুল ইসলাম আলিম (৪০) ও মোঃ কামরুল খান (১৯) নামের দুই ব্যবসায়ীকে ১০১ পিচ ইয়াবাসহ আটক করেছে পুলিশ।
বুধবার (২৫ আগস্ট) বরগুনা সদর থানা পুলিশের দশ সদস্যের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করেছে।
আটক মাজেদুল ইসলাম আলিম সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের, ৩নং ওয়ার্ডের মাইঠা এলাকার মৃত্যু লতিফ মৃধার ছেলে এবং কামরুল খান পৌরসভার ৩নং ওয়ার্ডের দক্ষিণ সোনাখালি গ্রামের মোঃ কাসেম হাং এর ছেলে।
এ বিষয়ে বরগুনার সদর থানার ওসি তারিকুল ইসলাম বার্তা বাজারকে বলেন, আটককৃতরা ইয়াবা নিয়ে দক্ষিণ সোনাখালি আসলে গোপন সংবাদের ভিত্তিতে আমার নেতৃত্বে পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম, এসআই সোহেল খান, এএসআই গনেশ, এএসআই ইউসুফ, এসআই রবিউল, এসআই হারুন সহ দশ জনের একটি টিম অভিযান চালিয়ে তাদের আটক করে। আটক কৃত দের নামে মামলা প্রস্তুতি চলছে।
মেহেদী হাসান/ বার্তা বাজার/এসজে