করোনায় মৃত্যু কমছে, দুপুরের আগে ৪১ জনের প্রাণহানি

ছবি-সংগৃহীত

দেশে করনাভাইরাসের সংক্রমণ ও এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু কমছে। বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরের আগে দেশের বিভিন্ন জেলায় করোনায় ও উপসর্গ নিয়ে ৩৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় ও উপসর্গ নিয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় চারজন ও উপসর্গ নিয়ে দুইজন মারা গেছেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন সাতজন। এর মধ্যে চারজন করোনায় ও তিনজন উপসর্গ নিয়ে মারা গেছেন।

চাঁদপুরে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। কুষ্টিয়ায় করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছেন একজন। খুলনায় করোনায় আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে।

করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দিনাজপুরে দুইজন, ঠাকুরগাঁয়ে দুইজন, চট্টগ্রামে সাতজন ও সিলেটে ১২ জন মারা গেছেন।

বার্তা বাজার/নব

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *