সিলেটের এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ভবনে একটি সাপের দেখা মিলেছে। বুধবার (২৫ আগস্ট) কালো রঙের বিষধর সাপটি টার্মিনাল ভবনে ঢুকে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ৪-৫ ফুট লম্বা সাপ দেখে বিমানবন্দরে কর্মকর্তা-কর্মচারী ও বিদেশযাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা যায়। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকার কারণে এমনটা ঘটছে।
তারা জানান, এর আগেও বেশ কয়েকবার এই বিমানবন্দরের টার্মিলানে সাপ প্রবেশ করেছে। রানওয়ের পাশে থাকা জঙ্গল থেকে মাঝে মাঝেই সাপ ঢুকে পড়ে ভবনে।
জানা যায়, সাপের উৎপাত লাঘবে একবার সাপুড়ে ডাকা হয়। তারা কিছু সাপ ধরেও নিয়ে যায়। কিন্তু তারপরেও কমানো সম্ভব হচ্ছে না উৎপাত।
বার্তা বাজার/এসজে