বেরোবিতে নতুন দুই বিভাগীয় প্রধান নিয়োগ

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে নতুন বিভাগীয় প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন একই বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মাদ ইলিয়াস। তাঁর এই নিয়োগ আদেশ ২৫ আগস্ট থেকে তিন বছরের জন্য কার্যকর হবে।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নতুন বিভাগীয় প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন ওই বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ শরিফুল ইসলাম। তাঁর এই নিয়োগ আদেশ ২৮ আগস্ট থেকে আগামী তিন বছরের জন্য কার্যকর হবে।

বুধবার (২৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ এর নির্দেশে রেজিস্ট্রার দুই বিভাগে নতুন বিভাগীয় প্রধান নিয়োগ প্রদান করেন।

বার্তা বাজারে/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর