রাজশাহীতে ৩ মাসের মধ্যে সর্বনিম্ন মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ছয়জনের মৃত্যু হয়েছে। যা গত তিন মাসের মধ্যে সর্বনিম্ন মৃত্যুর রেকর্ড।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকালে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মৃতদের মধ্যে করোনায় চারজন ও উপসর্গ নিয়ে দুইজন মারা গেছেন। মৃতদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের দুইজন, নাটোরের দুইজন, রাজশাহীর একজন ও নওগাঁর একজন রয়েছেন।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৯ জন। হাসপাতালে এখন পর্যন্ত চিকিৎসাধীন রয়েছেন ১৯০ জন। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ৯২ জন ও উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৯৮ জন।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর