আলোচিত সমালোচিত ঢাকায় সিনেমার নায়িকা পরীমনির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার জামিনের জন্য এবার হাইকোর্টে আবেদন করেছেন তার আইনজীবী।
বুধবার (২৫ আগস্ট) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ থেকে আবেদনের বিষয়ে অনুমতি নেওয়া হয়। পরে সংশ্লিষ্ট শাখায় আবেদনটি করেন পরীমনির আইনজীবী মুজিবুর রহমান। রাষ্ট্রপক্ষকে আবেদনের কপিও দেওয়া হয়েছে।
আদালত সংশ্লিষ্ট ও আইনজীবী সূত্রের তথ্যমতে জানা যায়, ২২ আগস্ট ঢাকার মহানগর দায়রা জজ ওই মামলায় পরীমনির জামিন আবেদন শুনানির জন্য ১৩ সেপ্টেম্বর দিন রাখেন। এ আদেশের বৈধতা নিয়ে বুধবার আবেদনটি করা হয়। এতে বিলম্বে জামিন আবেদন শুনানি দিন রাখার যৌক্তিকতা নিয়ে বলা হয়েছে। পরীমনির জামিনের আরজিও রয়েছে এ আবেদনে।
এদিকে, ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত ১৯ আগস্ট পরীমণির জামিন আবেদন নাকচ করেন। এ আদেশের বিরুদ্ধে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে জামিন আবেদন করেন পরীমনি, যা ১৩ সেপ্টেম্বর শুনানি হওয়ার কথা। এ অবস্থায় বুধবার হাইকোর্টে আবেদন করলেন পরীমনি।
উল্লেখ্য, এ আদেশের বিরুদ্ধে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে জামিন আবেদন করেন পরীমনি, যা ১৩ সেপ্টেম্বর শুনানি হওয়ার কথা। এ অবস্থায় বুধবার হাইকোর্টে আবেদন করলেন পরীমনি।