বঙ্গবন্ধুর জীবনাদর্শই উন্নত সোনার বাংলা নির্মাণের ভিত্তি: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বঙ্গবন্ধুর জীবনাদর্শই উন্নত সোনার বাংলা নির্মাণের ভিত্তি। রূপকল্প-২০২১, রূপকল্প-২০৪১ সেই ভিত্তির ওপর দাঁড়িয়েই বংলাদেশকে সমৃদ্ধ উন্নত দেশে পরিণত করবে।

প্রতিমন্ত্রী বুধবার (২৫ আগস্ট) অনলাইনে মুজিববর্ষ উপলক্ষ্যে নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের ঢাকার কর্পোরেট অফিসে ‘মুজিব কর্নার’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

নসরুল হামিদ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান যতই প্রচার-প্রকাশ হবে নতুন প্রজন্মের মাঝে ততই দেশ-প্রেম বিকশিত হবে। বাংলাদেশে
শতভাগ বিদ্যুতায়ন প্রায় সম্পন্ন হয়েছে। এ বিশাল কর্মযজ্ঞে নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড এর অবদানও প্রশংসনীয়।

প্রতিমন্ত্রী এ সময় বলেন, ২০৪১ সালের উন্নত-সমৃদ্ধ বাংলাদেশের প্রতিচ্ছবি কল্পনা করেই বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থা সাজাতে হবে। গ্রাহক সেবাকে প্রাধান্য দিয়েই পরিকল্পনা গ্রহণ করতে হবে। বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়েও সমন্বিত পদক্ষেপ গ্রহণ প্রয়োজন।

নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ও বিদ্যুৎ সচিব মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন
বোর্ড (পিডিবি)-এর চেয়ারম্যান প্রকৌশলী মোঃ বেলায়েত হোসেন ও নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌঃ এ এম খোরশেদুল আলম সংযুক্ত থেকে বক্তব্য রাখেন।

বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর