ভালুকায় রাস্তার কাজের উদ্বোধন

ময়মনসিংহের ভালুকায় বহুল প্রতীক্ষিত সিডস্টোর- বাটাজোর সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৫ আগষ্ট) দুপুরে কাজের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু।

জানা যায়, এল জি ই ডি র বাস্তবায়নে প্রায় ২৪ কোটি টাকা ব্যায়ে নির্মিত হবে রাস্তাটি। এর আগে ১ম দফায় টেন্ডার হলেও ঠিকাদারি প্রতিষ্ঠানের নানা জটিলতায় কাজ শুরু হয়নি। পুনরায় ২য় দফায় রি টেন্ডার দিলে মেসার্স হাসান টেকনো বিল্ডার্স নামে ঠিকাদারী প্রতিষ্ঠান কাজটি পায়।

দীর্ঘদিন পর হলেও কাজটি হওয়ার আনন্দে এলাকাবাসী উচ্ছাসিত।

পরে কাচিনা ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বাটাজোর বাজারে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হক ননীর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, সাংসদ আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু,উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ,পৌরমেয়র ডাঃ একেএম মেজবাহ উদ্দিন কাইয়ুম,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু,আঃলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট শওকত আলী, যুগ্ন সম্পাদক ওমর হায়াত খান নঈম, সাংগঠনিক সম্পাদক আঃরাজ্জাক ফকির,পৌর আঃলীগের সাধারন সম্পাদক এ বি এম ছিদ্দিক মাষ্টার, কাচিনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুশফিকুর রহমান লিটন, ভালুকা দলিল লিখক সমিতির সভাপতি নুরে আলম সিদ্দিকী স্বপন, ছাত্রলীগ সভাপতি মনিরুজ্জামান মামুন,সাধারণ সম্পাদক শাহরিয়ার হক সজীব প্রমুখ

এ বিষয়ে কাচিনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুশফিকুর রহমান লিটন বার্তা বাজার কে জানান,রাস্তাটি ভাঙ্গাচুড়া,খনা খন্দ সৃষ্টি হওয়ায় দীর্ঘদিন যাবৎ চলাচলের অনুপযোগী ছিল। গুরুত্বপূর্ণ এ রাস্তাটি হলে এলাকাবাসীর প্রত্যাশা পূরণ হবে ।

আরিফুল হক পলাশ/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর