রাতের আধারে কালি মন্দিরের প্রতিমা ভাংচুর, অগ্নিসংযোগ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় রাতের আধারে একটি কালি মন্দিরের বিভিন্ন দেব দেবীর সাতটি প্রতিমা ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ আগস্ট) গভীর রাতে সুন্দরগঞ্জের ধোপাডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামের পাথাড়ী কালি মন্দিরে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা বার্তা বাজারকে জানান, হঠাৎ করে কে বা কারা দেবতা ও দেবতার বাহনসহ ৭টি বিভিন্ন দেব দেবীর প্রতিমা ভাংচুর করে। মূর্তিও মাথাথা ছিন্নভিন্ন করে সেগুলোর শরীরে অগ্নিসংযোগ করে দূর্বৃত্তরা । তারা মন্দিরের ভিতরের থাকা পূজার উপকরণ ডালা, কুলা, চালুন, সঙ, কাশি, ঘন্টাসহ বিভিন্ন সামগ্রী নিয়ে যায়।

মন্দিরের রাস্তার পাশের দোকানদার মহিলা বার্তা বাজারকে আরো জানান, তিনি দেখেন একজন দাড়ি, টুপি, পাঞ্জাবি পরা লোক পালিয়ে যাচ্ছে তারপর সবাইকে খবর দেন। পরে তারা সবাই পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলেন।

সুন্দরগঞ্জ থানার আব্দুল্লাহিল জামান প্রতিমা ভাংচুর ও অগ্নিসংযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে আলামতগুলো জব্দ করেছে। মন্দিরের সভাপতি নারায়ন চন্দ্র বর্মন বাদি হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামী করে থানায় মামলা করেছেন।। তবে এ ঘটনায় এখন পর্যন্ত সন্দেহভাজন কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি।

সুমন মিয়া/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর