পাবজি ও ফ্রি ফায়ারের পর বন্ধ হচ্ছে টিকটক-লাইকি

দেশে ফ্রি ফায়ার-পাবজির মতো ক্ষতিকারক অনলাইন গেমের লিংক বন্ধ করেছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা-বিটিআরসি। আদালতের আদেশ পাওয়ার পর বিটিআরসি এ ব্যবস্থা নেয়।

এ বিষয়ে কমিশনের ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র বুধবার (২৫ আগস্ট) গণমাধ্যমকে বলেন, ‘ডিপার্টমেন্ট অব টেলিকমকে (ডট) এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছিল। ইতিমধ্যে পাবজি ও ফ্রি ফায়ার বন্ধ হয়ে গেছে। অন্য ‘ক্ষতিকর’ অ্যাপগুলোও বন্ধ করার প্রক্রিয়া শুরু হয়েছে।’

টিকটক, লাইকির ও বিগো লাইভ’র মতো অ্যাপসহ আরো বেশ কিছু অ্যাপ দেশে বন্ধের প্রক্রিয়া তারা শুরু করেছেন বলেও তিনি জানান।

এখন অ্যাপগুলোর লিংক বন্ধ করলেও ভিপিএন দিয়ে চালানো যায় উল্লেখ করে সুব্রত রায় মৈত্র বু বলেন, ‘এসব বন্ধ করার মতো সক্ষমতা আমাদের নেই। এই সব অ্যাপের কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েও আমরা বন্ধ করার অনুরোধ জানাব।’

এদিকে, বিটিআরসির এক কর্মকর্ত গণমাধ্যমকে জানান, আগে কোনো অ্যাপ বা ওয়েবসাইট বন্ধ করতে হলে ইন্টারনেট গেইটওয়ে, ব্রডব্যান্ড ও মোবাইল অপারেটরদের নির্দেশনা দিতে হত। এখন ডিপার্টমেন্ট অব টেলিকম নিজেই সেটা করতে পারে।

এর আগে গত ১৬ আগস্ট দেশের ইন্টারনেট ভিত্তিক গেম পাবজি, ফ্রি ফায়ারসহ এ ধরনের ‘বিপজ্জনক’ সব গেম তিন মাসের জন্য বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট।

ইন্টারনেট ভিত্তিক গেম ও টিকটক, লাইকির মতো ভিডিও স্ট্রিমিং অ্যাপ বন্ধের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে রুল জারি করা হয়।

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর