ভারতে পাচারকালে ৮৬ লক্ষ টাকা মূল্যের কাকাতোয়া পাখি আটক

যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে অবৈধ পথে পাচারের সময় ৮ টি কাকাতোয়া পাখি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ।

বিজিবি জানায়, আজ বুধবার(২৫ আগস্ট) ভোরে রুদ্রপুর সীমান্ত এলাকা থেকে পাখি গুলো আটক করা হয়। যার মুল্য ১২ লক্ষ টাকা। এ সময় কোন পাচারকারীকে আটক করা যায়নি। যার মোট মূল্য ৮৬ লক্ষ টাকা।

বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র খুলনা-২১ ব্যাটেলিয়ানের গোগা ক্যাম্পের সুবেদার মোস্তফা কামাল বার্তা বাজার কে জানান, বিজিবি’র কাছে গোপন সংবাদ ছিলো যে একটি চোরাচালানকারী চক্র বাংলাদেশ থেকে কাকাতোয়া পাখি ভারতে পাচারের করার জন্য সীমান্তে অবস্থান করেছে।

এমন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে পাখি গুলোকে আটক করা হয়। আটককৃত কাকাতোয়া পাখি গুলোকে খুলনা-২১ বিজিবি ব্যাটেলিয়ান হেডকোয়াটারে পাঠানো হয়েছে।

এ্যান্টনি দাস(অপু)/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর