একদিনে ২৭৮ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি, মৃত্যু ২

দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সারাদেশে আরও ২৭৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে বরণ করেছেন ৪০ জন।

বুধবার (২৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে আরও ২৭৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকায় ২৩০ জন, ঢাকার বাইরে রয়েছেন ৪৮ জন

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৪ আগস্ট পর্যন্ত মোট ৮ হাজার ৮৫৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সময়ে মারা গেছেন ৪০ জন।

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর