রাজৈরে আইসিটি ভবন উদ্বোধন
মাদারীপুরের রাজৈর উপজেলার ইশিবপুরে শেখ রাসেল মহাবিদ্যালয়ের নবনির্মিত চারতলা বিশিষ্ট আইসিটি ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৫ আগস্ট) দুপুরে আনুষ্ঠানিকতার মাধ্যমে এ ভবনের উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌপরিবহন মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি।
উদ্বোধন শেষে ভবনের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় ডাঃ মো. মোজ্জামেল হক খান কলেজের অধ্যক্ষ আঃ হালিম মিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিসুজ্জামান, স্থানীয় সাংসদ প্রতিনিধি আ.ফ.ম ফুয়াদ, রাজৈর পৌর আ.লীগের আহবায়ক মতিয়ার রহমান মিয়া, উপজেলা শ্রমিক লীগের সভাপতি সাহাবুদ্দিন সাহা, উপজেলা যুবলীগের আহবায়ক রেদওয়ানুল হক রিজন, সাবেক উপ-কর কমিশনার আঃ কাদের মোল্লা, বিশিষ্ট শিল্পপতি শাহীন চৌধুরী, শেখ রাসেল কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা জাকির হোসেন হিরু প্রমুখ।
আকাশ আহম্মেদ সোহেল/বার্তা বাজার/টি