নোবিপ্রবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপ- উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী। তিনি যোগদানের তারিখ থেকে পরর্বতী ৪ বছরের জন্য নোবিপ্রবির উপ-উপাচার্যের দায়িত্ব পালন করবেন।
২৫ শে আগষ্ট ( বুধবার) শিক্ষা মন্ত্রাণলয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মোঃ নুর- ই -আলমের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর অনুমোদনক্রমে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন ২০০১ এর ১২ ( ১) ধারা অনুযায়ী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকীকে শর্তাসাপেক্ষ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ – উপাচার্য হিসেবে নিয়োগ প্রদান করা হলো।
এর আগে নবনিযুক্ত উপ উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালকের দায়িত্ব পালন করেছেন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সহ সভাপতির দায়িত্ব পালন করেন।
নবনিযুক্ত উপ- উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী তার যোগদানের তারিখ থেকে পরর্বতী ৪ বছরের জন্য নোবিপ্রবির উপ- উপাচার্যের দায়িত্ব পালন করবেন। উপ- উপাচার্য পদে দায়িত্বপালনের জন্য তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতাদি পাবেন। তিনি উপ- উপাচার্য পদের সাথে সংশ্লিষ্ট অন্যান্য সুযোগ সুবিধা ভোগ করবেন এবং মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যেকোন সময়ে এ নিয়োগ বাতিল করতে পারবেন।
মোঃ ফাহাদ হোসেন/বার্তা বাজার/টি