ভোলায় চার কেজি গাঁজাসহ গ্রেফতার ১

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী শাহ আলম। ছবি: বার্তা বাজার

ভোলার মনপুরা উপজলোয় চার কেজি গাজাসহ মোঃ শাহ আলম (৫২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মনপুরা থানা পুলশি।

বুধবার (২৫ আগস্ট) উপজলোর ১নং মনপুরা ইউনয়িনরে ঈশ্বরগঞ্জ ৭নং ওয়ার্ডের ল ঘাট সংলগ্ন রাজিবের চায়ের দোকানের সামনের পাকা রাস্তার উপর থেকে তাকে গ্রেফতার করা হয়।

আটককৃত শাহ আলম কুমিল্লা জেলার দাউদকান্দি থানার জিংলাতলী ইউনিয়ন ৩নং ওয়ার্ডের চান্দের চর গ্রামের মৃত হাজী নায়েব আলীর ছেলে।

জানা যায়, মনপুরা থানার ওসি সাঈদ আহমেদ এর তত্ত্ববধানে বুধবার ভোর সাড়ে ৪টার দিকে উপ-পরির্শক মোঃ লুৎফর রহমান, মোঃ মনির হোসেন ও লিটন হালদারসহ সঙ্গী ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে ১নং মনপুরা ইউনয়িনরে ঈশ্বরগঞ্জ ৭নং ওয়ার্ডের লঞ্চঘাট সংলগ্ন রাজিবের চায়ের দোকানের সামনের পাকা রাস্তার উপর থেকে তাকে গ্রেফতার করে।

মনপুরা থানার ওসি সাঈদ আহমদে জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হবে।

আরিফ হোসেন/বার্তা বাজার/টি

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *