৭ সেপ্টেম্বর থেকে গণটিকার দ্বিতীয় ডোজ শুরু

কোভিড-১৯ প্রতিরোধে গণটিকা ক্যাম্পেইন দ্বিতীয় ডোজ কার্যক্রম ৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে

বুধবার (২৫ আগস্ট) সকালে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম কেন্দ্রীয় ঔষধাগারে (সিএমএসডি) আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা জানান।

ডা. এবিএম খুরশীদ আলম বলেন, সারাদেশে গণটিকা কার্যক্রমের দ্বিতীয় ডোজ ৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে। এই কয়দিনে আরও টিকা আসবে। দ্বিতীয় ডোজ শেষ করতে কোনো সমস্যা হবে না।

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর