২০ পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

গুচ্ছ পদ্ধতিতে দেশের ২০টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনের ফলাফল প্রকাশ করা হয়েছে।

ভর্তি পরীক্ষার জন্য বির্ধারিত অফিসিয়াল ওয়েবসাইটে (https://gstadmission.ac.bd/reg/check-elegiblility) বুধবার (২৫ আগস্ট) এই ফলাফল প্রকাশ করা হয়।

প্রকাশিত ফলাফলে মানবিক্ব বাণিজ্য বিভাগ থেকে যেসব শিক্ষার্থী প্রাথমিক আবেদন করেছেন তারা সবাই চুড়ান্ত ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য আবেদন করতে পারবেন। এছাড়া বিজ্ঞান বিভাগের ১ লাখ ৩১ হাজার শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য চূড়ান্ত আবেদন করতে পারবেন।

প্রথমবারের মত দেশের অনুষ্ঠিত গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষে গুচ্ছভিত্তিক ভর্তি পরীক্ষায় অংশ নিতে মোট ৩ লাখ ৬১ হাজার ৪০৬ শিক্ষার্থী প্রাথমিক আবেদন করেছেন। এ

তে বিজ্ঞান বিভাগে ১ লাখ ৯৪ হাজার ৮৪১ জন, মানবিক বিভাগে ১ লাখ ৭ হাজার ৯৩৩ এবং বাণিজ্য বিভাগে আবেদন করেছেন ৫৮ হাজার ৬৩২ শিক্ষার্থী।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর