ব্রাহ্মণবাড়িয়ায় সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম চালু

করোনায় আক্রান্তদের অক্সিজেন সেবা নিশ্চিতে সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম চালু করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে লিকুইড অক্সিজেন প্লান্টের মাধ্যমে চালু হয়েছে।

দীর্ঘ প্রতিক্ষার বুধবার (২৫ আগস্ট) থেকে এই সেবা পাচ্ছে হাসপাতালের আইসোলেশনে থাকা করোনায় আক্রান্তরা। এই সিস্টেমের ফলে একসাথে ২৫০ জন ব্যক্তিকে অক্সিজেনের আওতায় আনা যাবে। সে সাথে দেয়া যাবে অধিক অক্সিজেন চাহিদা সম্পন্ন ব্যক্তিদের হাই ফ্লো ন্যাজলের মাধ্যমে অক্সিজেন সেবা।

সিভিল সার্জন ডাক্তার মোঃ একরাম উল্লাহ জানান, লিকুইড অক্সিজেন প্লান্টের মাধ্যমে সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম চালু হওয়ায় করোনার চিকিৎসায় ব্রাহ্মণবাড়িয়া আরো একধাপ এগিয়ে গেল। এই সিস্টেমের ফলে উচ্চমাত্রার অক্সিজেন সেবা নিশ্চিত হবে।

প্রসঙ্গত, ব্রাহ্মণবাড়িয়ায় এখন পর্যন্ত ১১ হাজার ১৭৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছে ৭ হাজার ৬১৭। আর এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১৬৪ জনের।

মোঃ রাসেল আহমেদ/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর