নির্মাণাধীন পুলিশ তদন্ত কেন্দ্র পরিদর্শনে পুলিশ সুপার

মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানা দিন লেছড়াগঞ্জ ইউনিয়নের নতুন নির্মাণাধীন নটাখোলা পুলিশ তদন্ত কেন্দ্র পরিদর্শন করেন মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার গোলাম আজাদ খান ।

সফরকালে তার সফরসঙ্গী হিসেবে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন ও অপরাধ, অতিরিক্ত পুলিশ সুপার, সদর, অফিসার ইনচার্জ, হরিরামপুর থানা, মানিকগঞ্জ, লেছড়াগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যানসহ আরো অনেকে।

নতুন নির্মাণাধীন তদন্ত কেন্দ্র পরিদর্শনকালে পুলিশ সুপার গোলাম আজাদ খান এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে নটাখোলা পুলিশ তদন্ত কেন্দ্র সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনামূলক আলোচনা করেন।

অতঃপর তিনি লেছড়াগঞ্জ বিট পুলিশ কার্যালয় অফিসে গিয়ে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ সহ সাধারন মানুষদের সামনে পুলিশিং সেবা নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ব বক্তব্য প্রদান করেন।

আফ্রিদি আহাম্মেদ/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর