খোকসায় নগদ টাকা ও ঢেউটিন বিতরণ

খোকসা উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (২৫ আগস্ট) দুপুর ১২ টায় উপজেলা পরিষদ চত্বরে নির্বাহী অফিসার মেজবাহ্ উদ্দিনের সভাপতিত্বে এক বান ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য, ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ।

আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার, খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মোঃ আশিকুর রহমান জেলা পরিষদের সদস্য মুজাহিদুল ইসলাম বাবলু, সহ আরও অনেকে।

ঢেউটিন ও নগদ অর্থ বিতরণকালে কুষ্টিয়া- ৪ আসনের এমপি সেলিম আলতাফ জর্জ বলেন, দরিদ্র জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর বিভিন্ন যে কার্যক্রম পরিচালনা হয়ে আসছে এটা তারই একটা অংশ।

মোশারফ হোসেন/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর