জামালপুরের ইসলামপুরে বসত বাড়ীতে ভয়াবহ অগ্নিককান্ডে প্রায় ৫ লক্ষাধিক টাকা ক্ষয় ক্ষতি হয়েছে। এ ঘটনায় ৬টি গবাদিপশু পুড়ে গেছে আহত হয়েছে একজন।
মঙ্গলবার(২৪ আগষ্ট) গভীর রাতে উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের গোয়ালেরচর মধ্য পাড়া তারা মিয়ার বসত বাড়ীতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, গোয়ালেরচর গ্রামের কৃষক তারা মিয়ার গোঁয়াল ঘরে কয়েলের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। এতে মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে তারা মিয়ার একটি গোঁয়াল ঘর পুড়ে যায়।
এ সময় ঘরে থাকা ৪টি ছাগল,২ টি গরু পুড়ে ঘটনাস্থলে মারা যায়। ঘরের পাশে থাকা তার ছেলে আসলাম হোসের গুরুতর আহত হয়। পরে আসলামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোরশেদ জানান, এ ঘটনা আমার জানা ছিল না। আমি খোজ নিয়ে সরকারি ভাবে ক্ষতিগ্রস্থ কৃষককে সহযোগিতা করবো।
ইয়াসিন মিয়া/বার্তা বাজার/টি