মাদ্রাসা খোলার দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কওমি নেতাদের বৈঠক

দেশের কওমি মাদ্রাসাগুলোর সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের প্রতিনিধিরা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে বৈঠকে মিলিত হয়েছেন।

বুধবার (২৫ আগস্ট) কওমি মাদ্রাসগুলো খোলার দাবিতে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এই বৈঠকে বসেছেন কওমি আলেমরা।

বৈঠকে আল হাইআতুল উলয়ার চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসানের নেতৃত্বে আলেমরা অংশ নিয়েছেন। খ

সূত্র জানায়, বৈঠকে অন্যদের মাঝে উপস্থিত আছেন, বেফাকের সহ-সভাপতি ও হেফাজত মহাসচিব মাওলানা নুরুল ইসলাম জিহাদী, ফরিদাবাদ মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল কুদ্দুস, বেফাকের সহ-সভাপতি মুফতি ফয়জুল্লাহ, জাতীয় দ্বীনী মাদ্রাসা শিক্ষাবোর্ডের সহ-সভাপতি মাওলানা ইয়াহইয়া মাহমুদ, মুফতি মোহাম্মদ আলী, মুফতি নুরুল আমিন ও বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক।

এর আগে গত বছরের ৮ মার্চ দেশে করোনা রোগী শনাক্ত হওয়ার পর ১৭ মার্চ সব ধরণের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয় সরকার। এই বন্ধ থাকার ঘোষণা ক্রমশ বাড়িয়ে আনা হয়েছে আগামী ৩১ আগস্ট পর্যন্ত। এর মধ্যে বিশেষ অনুরোধে একবার মাদ্রাসা খোলার অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু গত এপ্রিল করোনার প্রকোপ বৃদ্ধির কারণ দেখিয়ে আবারও বন্ধ করে দেওয়া হয় সেগুলো।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর