দাউদকান্দিতে ১০০ কেজি গাঁজাসহ আটক ২

কুমিল্লার দাউদকান্দিতে ১০০ কেজ গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার (২৫ আগস্ট) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী সেতুর টোলপ্লাজা এলাকায় ঢাকাগামী একটি জীপগাড়িতে তল্লাশী চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পুরাতন চৌয়ারা গ্রামের এখলাস মিয়ার ছেলে নূরে আলম (২৫)ও চাঁদপুর জেলার শাহরাস্থি উপজেলার সুস্বাদ গ্রামের আবুল হাশেমের ছেলে নূর হোসেন(২৪)। এ সময় গাঁজাবহনকারী জীপগাড়ী (ঢাকা মেট্রো ঘ-১৫-২৮১৩) জব্দ করা হয়।

পুলিশ জানায়, কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার দাউদকান্দি সার্কেল মোঃ জুয়েল রানা, দাউদকান্দি মডেল থানার ওসি মোঃ নজরুল ইসলামের, এসআই হারিসুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স নিয়ে

গোপন সংবাদের কুমিল্লার সিনিয়র এএসপি জুয়েল রানার দাউদকান্দি থানার ওসি নজরুল ইসলামা ও এসআই হারিসুল ইসলামকে সাথে নিয়ে মেঘনা-গোমতী সেতুর টোলপ্লাজায় তল্লাশি শুরু করে। এসময় ঢাকাগামী (ঢাকা মেট্রো ঘ-১৫-২৮১৩) জীপগাড়ির ভিতরে থাকা নীল পলিথিন দিয়ে মোড়ানো ১ কেজি করে ১০০ টি পোটলায় ১০০ কেজি গাঁজা উদ্ধারসহ ওই দুই মাদক কারবারীকে আটক করা হয়।

দাউদকান্দি মডেল থানার ওসি মোঃ নজরুল ইসলাম জানান, উদ্ধারকৃত এসব গাঁজার বাজার মূল্যে প্রায় ৫০ লক্ষ টাকা হবে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর