মা-ছেলেকে অপহরণ: সিআইডির এএসপিসহ আটক ৩

দিনাজপুরের চিরিরবন্দরে মা ও ছেলেকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এএসপিসহ তিন জনকে আটক করেছে চিরিবন্দর থানা পুলিশ।

এলাকাবাসী ও পুলিশসুত্রে জানা যায়, মঙ্গলবার (২৪ আগস্ট) বিকেলে এলাকাবাসী তাদেরকে আটক করে পুলিশে খবর দিলে পুলিশ এসে তাদের নিয়ে যায়।

বুধবার (২৫ আগস্ট) দুপুরে চিরিরবন্দর থানার ওসি সুব্রত কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতরা হলেন, রংপুর সিআইডির এএসপি সারোয়ার কবির, এএসআই হাসিনুর রহমান ও কনস্টেবল আহসানুল হক।

এদিকে রংপুর সিআইডির এসপি আতাউর রহমান বলেন, ‌তাদের চিরিবন্দরে অভিযানে যাওয়ার বিষয়টি জানিনা, অনুমতি না দিয়ে সেখানে অভিযানে গেছেন। একটু আগে তাদের আটকের বিষয়টি শুনেছি। তারা কেন সেখানে গেলেন, কাকে অপহরণ করলেন, এ বিষয়ে খোঁজ নিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এ দিকে সিআইডি কর্মকর্তাদের এমন কাণ্ডে রংপুরে চলছে নানা সমালোচনা।

রকি আহমেদ/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর