দ্রুত আফগানিস্তান থেনে সেনা সরাতে মরিয়া বাইডেন

আগামী ৩১ আগস্টের পর বিশ্বের শক্তিধর দেশগুলোর ডেডলাইন বৃদ্ধির দাবি থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আফগানিস্তান ত্যাগ করতে মরিয়া হয়ে উঠেছেন। তিনি বলছেন, যত তাড়াতাড়ি আফগানিস্তান ত্যাগ করতে পারবেন তারা, ততই মঙ্গল।

এ লক্ষ্যে আগামী ৩১ আগস্টের মধ্যেই সব উদ্ধার অভিযান শেষ করবেন বলে সিদ্ধান্তও নিয়েছেন তিনি। ইতোমধ্যে অনেক মার্কিন সেনাকে প্রত্যাহার করেও নিয়েছেন তিনি।

তবে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের খবর বলা হচ্ছে, এতে উদ্ধার অভিযানে কোনো প্রভাব পড়েনি। কমপক্ষে ৯ দিন আগে কাবুল তালেবানদের দখলে যাওয়ার পর কমপক্ষে ৭০ হাজার ৭০০ মানুষকে আকাশপথে উদ্ধার করা হয়েছে। সর্বশেষ সময়সীমা বৃদ্ধির বিরোধিতা করেছে তালেবানরা।

এদিকে তালেবানদের প্রশংসা করে বাইডেন বলেন, আমাদের লোকদের উদ্ধারে সহায়তা করছে তালেবানরা। তাদের কর্মকাণ্ডের বিচার আন্তর্জাতিক সম্প্রদায়ই করবে। যত দ্রুত সম্ভব আকাশপথে উদ্ধার অভিযান শেষ করা হবে। কারণ, আফগানিস্তানে ইসলামিক স্টেটের হুমকি বৃদ্ধি পাচ্ছে। যুক্তরাষ্ট্র সেখানে যত বেশি সময় অবস্থান করবে, ততই বেশি তাদের ওপর এই গ্রুপের হামলার ঝুঁকি বৃদ্ধি পাবে।

আফাগান পরিস্থিতি নিয়ে জি-৭ এর শীর্ষ নেতারা ভার্চুয়ালি আলোচনা করার পর বক্তব্য রাখেন বাইডেন। জি-৭ হলো কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, বৃটেন, যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান ইউনিয়নের সমন্বয়ে গঠিত জোট। ওই আলোচনায় বৃটেন এবং অন্য মিত্ররা আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সময়সীমা ৩১ শে আগস্টের পরেও বৃদ্ধি করার আহ্বান জানান।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর