ভোরেই কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল ৩ জনের

সিরাজগঞ্জের সলঙ্গায় কাভার্ড ভ্যানের ধাক্কায় অটোভ্যানের চালক ও দুই যাত্রীসহ তিনজন নিহত হয়েছেন। বুধবার (২৫ আগস্ট) ভোর ৬টার দিকে হাটিকুমরুল-ঢাকা মহাসড়কের পাঁচলিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় সলঙ্গা থানার পাঁচলিয়া গ্রামের মোতাহার আলীর ছেলে ভ্যান চালক খোদা বক্স, একই গ্রামের মৃত ফুল চাঁনের ছেলে হায়দার আলী এবং আফজাল হোসেনের ছেলে শাহাদাত হোসেন ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে একটি ভ্যান মহাসড়ক পারাপার হওয়ার সময় একটি রড বোঝাই কাভার্ড ভ্যানচাপা দিলে ঘটনাস্থলেই তারা মারা যান।

পরে ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানার সহযোগিতায় মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে নিহতদের পরিবার সূত্রে জানা গেছে।

এম এ মালেক/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর