স্বামীর মরদেহের পাশে কাঁদতে কাঁদতেই মারা গেলেন স্ত্রী

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের ছাতক উপজেলায় স্বামীর মরদেহের পাশে বসে কাঁদতে কাঁদতেই মারা যান স্ত্রীও। মাত্র ৮ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে উপজেলার গো‌বিন্দগঞ্জ সৈ‌দেরগাঁও ইউপিরর দশঘর গ্রা‌মে। এ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মঙ্গলবার (২৪ আগস্ট) বিকা‌লে তাদের নিজ বা‌ড়ি‌তে জানাজা শে‌ষে পা‌রিবা‌রিক কবরস্থা‌নে লাশ দাফন করা হয়েছে।

মঙ্গলবার গভীর রা‌তে তার নিজ বা‌ড়ি‌তে স্বামী সিকন্দর আলী (১১৭) মারা যাওয়ার ৮ ঘণ্টা ব্যেবধা‌নে মঙ্গলবার বেলা সা‌ড়ে ১১টায় তার স্ত্রী আছাবি বেগম (৮৫) মৃত্যুর কো‌লে ঢ‌লে প‌ড়েন।

স্থানীয় ইউপি মেম্বার মাহমুদ আলী ও শিক্ষক রেজ্জাদ আহমদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মঙ্গলবার দুপুর আড়াইটায় তাদের ‌নিজ বা‌ড়ি‌তে জানাজা শেষে লাশ দাফন করা হয়েছে।

তাদের পরিবারের বরাত দিয়ে ইউপি মেম্বার মাহমুদ আলী সাংবাদিকদের জানান, হঠাৎ ক‌রে হৃদরোগে আক্রান্ত হয়ে গভীর রাতে স্বামী সিকন্দর আলী তার নিজ বা‌ড়ি‌তে মারা যান। রাতেই স্বামীর লাশের পা‌শে ব‌সে স্ত্রী কান্নাকাটি করতে করতে অজ্ঞান হয়ে যান। দীর্ঘক্ষণ পরেও তার জ্ঞান ফেরেনি। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে তাকে নিয়ে হাসপাতালে যাওয়ার আগেই না ফেরার দেশে চলে যান। তারা সা‌বেক ইউপি মেম্বার লুৎফুর রহমানের বাবা-মা।

বার্তা বাজার/এসবি

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *