অক্টোবরের শুরুর দিকে খুলবে ঢাবির হল

ঢাবির সকল শিক্ষার্থীদের করোনার ভ্যাকসিন দেয়া সম্পন্ন হলেই অক্টোবরের শুরুর দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলসমূহ খুলে দেওয়া হবে।

মঙ্গলবার (২৪ আগস্ট) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্টান্ডিং কমিটির সভায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

এ সভা শেষে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, ‘সেপ্টেম্বরের ১৫ তারিখের মধ্যে যদি আমাদের শিক্ষার্থীরা করোনার টিকাগ্রহণ সম্পন্ন করতে পারে, তাহলে আমরা অক্টোবরের শুরুর দিকে আবাসিক হল খুলতে পারবো। শুরুর দিকে স্নাতকের চূড়ান্ত বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীরা হলে উঠতে পারবে। নভেম্বরের মাঝামাঝি সময়ে সবাই উঠতে পারবে।’

প্রক্টর আরও বলেন, ‘১৫ সেপ্টেম্বরের মধ্যে আমাদের শিক্ষার্থীরা যদি টিকাগ্রহণ সম্পন্ন করতে পারে, তাহলেই কেবল অক্টোবরে আমাদের হল খোলার প্রত্যাশা বা লক্ষ্য পূরণ হবে।’

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর