চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা এলাকায় ট্রাকের ধাক্কায় কাজল হোসেন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ৮টার দিকে দর্শনা-জীবননগর সড়কের দর্শনা বাসস্ট্যান্ড তেলপাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার পর ঘাতক ট্রাকটিকে আটক করেছে বিক্ষুব্ধ জনতা।
নিহত কাজল দামুড়হুদা উপজেলার দর্শনা পৌরসভার দক্ষিন চাঁদপুর গ্রামের মৃত ফিদুল মিয়ার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার রাত ৮ টার দিকে কাজল জীবননগর থেকে দর্শনার দিককে আসছিলো। এসময় দর্শনা তেল পাম্প এলাকায় পৌঁছালে উল্টোদিক থেকে আসা একটি ট্রাক (যশোর – জ ১১ -২৪৩৫) মোটরসাইকেলেকে সজোরে ধাক্কা দেয়।
এতে রক্তাক্ত জখম হয় কাজল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা কনে।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুরর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক ও চালক পুলিশের হেফাজতে আছে।
অন্তর কুমার ঘোষ/বার্তা বাজার/টি