দায়িত্বরত অবস্থায় পুলিশ সদস্যের মৃত্যু

মাগুরার শ্রীপুর থানায় কর্মরত ডিএসবি’র কনস্টেবল রবিউল ইসলাম (৪১) নামে এক পুলিশ সদস্য হাসপাতালে দায়িত্বরত অবস্থায় হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৪আগষ্ট) সকাল ১০টার দিকে রবিউল ইসলাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আউটডোর থেকে একটি টিকিট নিয়ে ডাক্তার দেখানোর জন্য সিদ্ধান্ত নেন। কিন্তু তার আগে তিনি কমপ্লেক্স এর ৩য় তলায় করোনার টিকা গ্রহণকারীদের দেখার জন্য সেখানে যান।

সেখানে টিকা গ্রহণকারীদের বিশ্রাম নেওয়ার জন্য বেঞ্চে বসেন। বসার পর পরই তিনি হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে পড়ে যান। সাথে সাথে তাকে পাশেই করোনা ইউনিটের বেডে নেওয়া হয় এবং ডাক্তারকে সংবাদ জানানো হয়।

এই সংবাদ জানার পর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রঈসউজ্জামান ও ডিউটিরত ডাক্তার এসে তাকে মৃত অবস্থায় পান।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ সুকদেব রায় জানান,সকাল থেকেই পুলিশ সদস্য রবিউল ইসলাম শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় দায়িত্ব পালন করছিলেন। হঠাৎ হার্ট অ্যাটাকে তিনি মারা যান।তার লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে গ্রামের বাড়ি ঝিনাইদহ জেলার বিষয়খালী গ্রামে পাঠানো হয়েছে।

তাঁর মৃত্যুতে পুলিশ সদস্যদের মাঝে ও তাঁর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

তাছিন জামান/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর