গোলাপগঞ্জে জানাযা থেকে ফেরার পথে বিএনপি নেতা গ্রেফতার

সিলেটের গোলাপগঞ্জে জানাযা থেকে ফেরার পথে এ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীকে গ্রেফতার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। মঙ্গলবার (২৪ আগস্ট) বিকেলে উপজেলার পৌর শহরের কদমতলী থেকে তাকে গ্রেফতার করা হয়।

গোলাপগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য এ্যাডভোকেট মাওলানা রশীদ আহমদের জানাযা শেষে ফিরছিলেন।

পুলিশ জানায়, এ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর বিরুদ্ধে বিরুদ্ধে দুইটি মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

গোলাপগঞ্জ মডেল থানার ওসি হারুনুর রশিদ বলেন, তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

উল্লেখ্য, এ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সভাপতি ও সিলেট জেলা ছাত্রদলের সাবেক সভাপতি, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, বর্তমান জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য।

ফাহিম আহমদ/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর