সাভারে বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সাভারের বিরুলিয়া ইউনিয়নে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ আগষ্ট) বিকালে বিরুলিয়ার আক্রান উচ্চ বিদ্যালয় মাঠে বিরুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে অনুষ্ঠান সম্পন্ন হয়।
সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।
অনুষ্ঠানের প্রধান আলোচক মঞ্জুরুল আলম রাজীব বলেন, দেশের সবচেয়ে প্রাচীন এবং ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। ছাত্রলীগের প্রতিষ্ঠার পর থেকে এই ছাত্র সংগঠনটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে সার্বভৌম বাংলাদেশ এর অভ্যুদয়ে অনেক ভূমিকা রেখেছে।
স্বাধীনতা পরবর্তী বাংলাদেশেও গণতন্ত্র পুনরুদ্ধারে এবং স্বৈরাচারী সরকারের বিরুদ্ধেও আন্দোলন-সংগ্রাম করেছে। জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বিরুলিয়া ইউনিয়ন ছাত্রলীগ আজকের এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করায় সাভা উপজেলা পরিষদে ও উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই।
তিনি আরও বলেন, ১৫ আগষ্টের ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রকারী যারা এখনও এদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তাদের বিরুদ্ধে আমাদেরকে সজাগ থাকতে হবে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এদেশকে সামনের দিকে এগিয়ে নিতে আমাদেরকে যার যার অবস্থান থেকে কাজ করে যেতে হবে। তবেই ১৫ আগষ্টে নিহত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের নিহত সকল শহীদদের আত্মত্যাগ স্বার্থক হবে।
এসময় মঞ্জুরুল আলম রাজীব ১৫ আগষ্টে নিহত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।
উক্ত অনুষ্ঠানে অন্যান্ন্যের ভিতর আরও উপস্থিত ছিলেন- সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী মোঃ লিয়াকত হোসেন, বিরুইয়া ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান সুজন, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা, যুবলীগ নেতা মাজহারুল ইসলাম রুবেল, ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম, বিরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হালিম মোক্তার প্রমুখ সহ সাভার উপজেলা ছাত্রলীগ ও বিরুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ।
আলোচনা সভা শেষে ১৫ আগষ্টে নিহত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।
মোঃ আল মামুন খান/বার্তা বাজার/টি